২০২১ সালে সব স্কুলে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪১ পিএম, ২৩ জুন ২০১৯ রবিবার
আগামী ২০২১ সাল থেকে দেশের সব স্কুলে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ রোববার রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে 'স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন' বিষয়ক এক কর্মশালায় এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
দীপু মনি বলেন, ২০২১ সাল থেকে দেশের সকল স্কুলে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কারিগরি শিক্ষার একটা বিষয় বাধ্যতামূলক করা হবে। প্রতিটি স্কুলে কমপক্ষে দুটি ট্রেড থাকবে। প্রতিটি শিক্ষার্থী দুটির যেকোনো একটি ট্রেডে পারদর্শী হবে।
তিনি বলেন, যদি কোনো শিক্ষার্থী উচ্চতর শিক্ষা না নিতে পারে তাহলে সে যেন বেকার না থাকে। এ জন্য কারিগরি শিক্ষা চালুর পরিকল্পনা করছে সরকার।
শিক্ষামন্ত্রী বলেন, এসডিজি এর ১৭টি লক্ষ্যের সবগুলোর সাথেই শিক্ষা জড়িত। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার সংস্কারমূলক কার্যক্রম শুরু করছে। আমাদের সৃজনশীল পদ্ধতির মধ্যে ও এক ধরনের কড়াকড়ি আছে, সরকার এই কড়াকড়ি দূরী করণে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, জিডিপির কমপক্ষে ৪ শতাংশ শিক্ষায় বরাদ্দ রাখতে আমরা এখনো পর্যায়ে যেতে পারিনি। আমাদের যেতে হবে অনেক দূর। বাজেট আরও বৃদ্ধি করতে হবে।
ঢাকা বিভাগের কমিশনার মোহাম্মদ জয়নুল বারী এর সভাপতিত্বে কর্মাশালায় আর ও বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রলালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব ড. শামসুল আলম।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’







